ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাংবাদিক সুরুজ'কে কারাগারে পাঠানোয় সাংবাদিক মহলে উদ্বেগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৩৭

রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক সুরুজ আলী'কে একটি মিথ্যা মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তারা অবিলম্বে সাংবাদিক সুরুজ আলী'কে মুক্তি দিয়ে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবিও জানান৷ 

রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে এক প্রতিবাদলিপিতে
বলা হয়, একজন দায়িত্বশীল সংবাদকর্মীকে কথিত ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিক সমাজের জন্য উদ্বেগের বিষয়। মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতার চর্চা ও গণমাধ্যমকর্মীদের মর্যাদা রক্ষার স্বার্থে এ ধরনের হয়রানিমূলক মামলা কোনোভাবেই কাম্য নয়। স্বাধীন পেশাগত পরিবেশ ও আইনের সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির বিবৃতিতে বলা হয়, একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে সুরুজ আলী আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় একজন সাংবাদিককে হয়রানির শিকার হতে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের অবাধ কার্যক্রমের জন্য উদ্বেগজনক। এ ধরনের মামলা সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। সাংবাদিকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা অবিলম্বে সাংবাদিক সুরুজ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং সাংবাদিক সমাজকে পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড

কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত

আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান

রাজস্থলী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১