ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রথমবার ডিজিটাল ক্ল্যাডফাই অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৪০

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ডিজিটাল ক্ল্যাডফাই অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ঋণ বিতরণ করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন এবং আর্থিক সেবা সহজ ও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী সদর ইউনিয়নের গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় ডিজিটাল ক্ল্যাডফাই অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম।

উপজেলার চরমোন্তাজ জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সমবায়ের ১০ জন সদস্যের মাঝে পরীক্ষামূলকভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণের ফলে আর্থিক সেবা আরও সহজ ও দ্রুত হবে। একইসঙ্গে ঋণ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি সমবায়ের সদস্যরা ডিজিটাল আর্থিক সেবা কতটা সহজে ব্যবহার করতে পারছেন, সেটিও এই পাইলটিং কার্যক্রমের মাধ্যমে যাচাই করা হবে।

এই কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণের সম্ভাবনা মূল্যায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ-লজিক প্রকল্প, ইউএনডিপি বাংলাদেশ ও স্থানীয় সরকার বিভাগের কারিগরি সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে চরমোন্তাজ জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার