মাদ্রাসা বিরোধে যশোরে এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও
৮৮ যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদ্রাসাকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগও ওঠে। খবর লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ওই ঘটনায় রেক্সনা মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়দের ভাষ্যমতে, আগের রাতে উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসা খুলতে গেলে তা বন্ধ রাখতে বলা হয়। এরপর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে শত শত মানুষ এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাদ্রাসার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তাদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘদিন ধরে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। এ বিষয়ে, প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত করতে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাকে মারধর করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন এবং সংসদ সদস্য ও তার মেয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগের বিষয়ে গোলাম রসুল (এম.পি) বলেন, তাদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তার দাবি, মাদ্রাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিক্ষুব্ধ লোকজন তাদের বাসভবনে হামলা চালিয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ জানায়, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।
তবে এ সংবাদ লেখা পর্যন্ত এমপি গোলাম রসুলের বাসভবনের সামনে বিক্ষোভ চলছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলেও এমপি ও তার পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় ছিল।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied