ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজস্থলী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৪২

রাঙ্গামাটি জেলার রাজস্থলী  উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার  কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান । সভায় উপজেলার ৩টি ইউনিয়নের  সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ডাকাতি, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এলাকায় মাদক চুরিসহ নানা অপরাধ বেড়ে চলছে, এবিষয়ে সকলের সার্বিক সহযোগিতা জনপ্রতিনিধি সাধারণ জনগণ সচেতনতা কাজ বৃদ্ধি করা এবং অপরাধী কে চিহ্নিত করে আইনের আনার জন্য উল্লেখ করা হয়েছে।এতে সাধারণ জনগণের 

জান মাল নিরাপত্তা সুরক্ষা জন্য প্রয়োজনের আইন শৃঙ্খলা বাহিনী কাজে অবগতির করার জন্য অনুরোধ করেন। সভায়, ২৯৯ নং সংসদীয় আসনের এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার,  উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান,রাজস্থলী থানা উপ - পরিদর্শক মোঃ নুরুজ্জামান চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক আক্তারুজ্জামান,  জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ,হেডম্যান প্রেমা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা  সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার বিভিন্ন  আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইউছুপ হাসান  বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক,সার বীজ মনিটরিং,  কিশোর গ্যাং, বাল্যবিবাহ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত