ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৪৪

ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’প্রকল্পের আওতায় নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারহানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক খান মোহাম্মদ নঈম,পরামর্শক নাহিদ শারমিন ও ডিরেক্টর জেনারেল ম্যানেজার সালাউদ্দিন সুমন।

সভায় বক্তারা বলেন,বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ২৫০টি উপজেলায় শিক্ষা,কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় যুব ও ক্রীড়া আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

প্রকল্পের আওতায় যুবদের দক্ষতা বৃদ্ধি, ইন্টার্নশিপ,উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা শুরুর উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে গ্রামীণ এলাকার যুবদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় নেত্রকোণা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,ব্যাংক ব্যবস্থাপক,উদ্যোক্তা,সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য