ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৩:৪৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায়  উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উলিপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবু তানভীর সুমন প্রমূখ। 
সভায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে দিবসটি মর্যাদাপূর্ণভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
 অনুষ্ঠান শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত