জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ মাধ্যমিক পর্যায়ে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মো: শাহীন মিয়া । তিনি উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক । শাহীন মিয়ার এই গৌরবময় অর্জনের স্বীকৃতি হিসেবে সোমবার (২৭ জুলাই) জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুন নুর তাঁর হাতে সম্মাননা ও সনদ তুলে দেন।
জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের মরহুম আলফু মিয়ার সুযোগ্য উত্তরসূরী মো. শাহীন মিয়া বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির পাশাপাশি শিক্ষকতায় নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে রাজনীতিতেও থেকেছেন সক্রিয় । একজন আদর্শ শিক্ষক ও রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর নিষ্ঠা, কর্মস্পৃহা তাঁকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, উদ্ভাবনী পাঠদান, শিক্ষা প্রসারে বিশেষ অবদান এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণামুখী করে গড়ে তোলার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননায় ভূষিত হন।
মো. শাহীন মিয়ার এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি জায়ফরনগর উচ্চ বিদ্যালয়, জুড়ী উপজেলা এবং সমগ্র মৌলভীবাজার জেলার জন্যও গৌরবের। শিক্ষা ও সমাজসেবায় তাঁর এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আলাপকালে শাহীন মিয়া বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সত্যিই খুব ভালো লাগছে। ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরো ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু
তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ
চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার
শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক
মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট
মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান
৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ
দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম
চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১