ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার ১৯৯৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত অধ্যয়নরত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অদ্যই সকাল ১১ ঘটিকা হইতে মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, ওলামায়ে কেরাম, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল মাদ্রাসা, বগুড়ার প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি শামসুদ্দোহা (দা.বা.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, মুফতি ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা আরিফুল্লাহ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা কারী হাফিজুর রহমান, মুফতি আব্দুর রহমান, মাওলানা রেজাউল করিম, মুফতি শওকত হোসেন, হাফেজ মাওলানা আব্দুল আলিম, বাংলা শিক্ষক আব্দুস সোবহানসহ মাদ্রাসার অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন., শামছুদ্দিন দুলাল, আবু তালহা শামীম, আব্দুল হান্নান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী মুফতি ওয়ালিউল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময়ের নানা স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কীভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে দ্বীনি শিক্ষা অর্জন করেছেন, সেই সংগ্রামী ইতিহাস আজও প্রাক্তন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এই বন্ধন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, এটি একটি দ্বীনি পরিবার। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই আপ্লুত হয়ে পড়েন।
সভায় আগামী বছর আরও বৃহত্তর পরিসরে পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে মাওলানা রেজাউল করিম, মুফতি শওকত হোসেন, মাওলানা জহুরুল ইসলাম, মুফতি ওয়ালিউল্লাহ, মাওলানা রবিউল ইসলাম রবি, মাওলানা মামুনুর রশিদ ও মো. জোবায়ের—এই সাত সদস্যের একটি সমন্বয় কমিটির দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি হাবিবুল্লাহ ফারাবী ও হিজবুল্লাহ । আয়োজন করে ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ।
সবশেষে প্রধান অতিথি মুফতি শামসুদ্দোহা (দা.বা.) দেশ, জাতি, মুসলিম উম্মাহ, মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন