ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৪:১৭

কক্সবাজারের পেকুয়া পৌরসভার উত্তর মেহেরনামা ঠান্ডার পাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২৭ জুলাই সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ আনুমানিক ৫ লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী বদিউল আলম সওদাগর পৌরসভার উত্তর মেহেরনামা ঠান্ডার পাড়া এলাকার মৃত এলহাদাতের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চোরের দল কৌশলে বাড়িতে প্রবেশ করে আলমারি ও মূল্যবান জিনিসপত্র রাখা স্থান তছনছ করে। পরে তারা প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৫ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের সঞ্চিত স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হারিয়ে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বদিউল আলম সওদাগরের ছেলে ফোরকান জানান, তার মা অসুস্থ হওয়ায় চট্রগ্রামে চিকিৎসা করতে যায় মা ও বউকে নিয়ে। সেই সুবাদে বাড়িতে কেউ না থাকায় বাড়ির সবকিছু লুট করে নিয়ে যায়

মেয়ের জামাই রাসেল বলেন, আমি প্রবাসী থাকি বাড়িতে আমার স্ত্রী একলা থাকে বলে আমার সব স্বর্ণ শ্বশুর বাড়িতে রাখি। চুরের তান্ডবে আমার অর্জিত সব স্বর্ণ শেষ। 

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা চুরি-ডাকাতি রোধে রাতের টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পেকুয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত