ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৪:২১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে  ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিভিন্ন খাল ও বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে উপজেলার নুনখাওয়া  ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে ও পৌরসভার পয়রাডাঙ্গার মসলিয়ার বিল থেকে  উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ৬২ টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।  বিলের পাশেই  অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ , সিনিয়র উপজেলার মৎস্য  কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

 সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ  বলেন নাগেশ্বরী উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে যা জেলা প্রশাসক স্যারের  দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজকে আমরা ৬২ টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন  জানান, অবৈধ চায়না জাল নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নিধন করে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান  ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার