ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৪:২৬

ভূমিদস্যু, মাদক ও নারী ব্যবসায়ী আব্দুর রহিম শেখ ওরফে দবির (৫৫) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার সৎ মা মোসাঃ কাজলি বেগম।

২৬ জুলাই (রবিবার) নড়াগাতী থানা ও ইউএনও কালিয়া বরাবর এ অভিযোগ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে,  অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষমতাশীন দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এলাকার একাধিক নিরীহ মানুষের বিরুদ্ধে একের পর এক শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জালিয়াতির মাধ্যমে জমি দখলের চেষ্টা, ১৭ টি বিয়ে করে স্ত্রীদের দিয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়ানোর বিষয়টি অভিযোগে উল্লেখ রয়েছে। এ ছাড়া অভিযোগকারী ও তার ছেলেদের বিরুদ্ধেও হয়রানি মূলক মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কাজলি বেগম। 

স্থানীয় সূত্রে জানা যায়,  আব্দুর রহিম ওরফে দবীর শেখ এলাকায় ভুয়া মেজর নামে পরিচিত। বেশ কিছু দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরা দবিরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়া বিগত আওয়ামিলীগ সরকারের আমলে তার ভিজিটিং কার্ডে ৫২ নং ওয়ার্ড কদমতলি থানা, মহানগর দক্ষিণ এর আওয়ামিলীগ উপদেষ্টা হিসেবে দেখা যায়।  আবার সম্প্রতি নড়াইল ১ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএম নাগিব হোসেনের উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে প্রভাব বিস্তার করছেন।

এ  বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম ওরপে দবীর শেখের ব্যক্তিগত 01774-763083 মোবাইলে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আব্দুর রহিম অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত