ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে কৃষি সংক্রান্ত কর্মশালা

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৪:৩৯

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকারের মূল টার্গেট কৃষি পণ্যের রপ্তানি। আমরা চাই, আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। কারণ আমারা এমন একটি দেশে বাস করি যেখানে বারো মাস ফসল ফলে। দেশে কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার সকালে বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সংক্রান্ত মতবিনিময় ও কর্মশালায় যোগ দিতে এসে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।

এসময় মন্ত্রী আরো বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে একটি মহল সার সংকটের রিউমার ছড়ানোর চেষ্টা করছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে, যা সরকার কঠোরভাবে নজরদারি করছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর-এর আয়োজনে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মতবিনিময় এবং ‘বিএআরআই'র অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এসময় পর্যায়ক্রমে গবেষণা কার্যক্রম ও সাফল্য উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের  মহাপরিচালক কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম, জাতীয় কৃষি গবেষণা প্রশিক্ষণ একাডেমির  মহাপরিচালক মোঃ সাইফুল আজম খান, গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড. মো: সাইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার।

অনুষ্ঠান শুরুর আগে গবেষণা স্টলগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অনুষ্ঠান জুড়ে কৃষি খাতের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদারকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত