ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৪:৫০

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হর্টিকালচার সেন্টারে কৃষক, কৃষাণীদের মাঝে মৌসুমি ফল ও বনজ গাছের চারা বিতরণ করেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
২৮ জুলাই (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকার সময় হর্টিকালচার সেন্টার প্রাঙ্গণে উপকারভোগী কৃষক,কৃষাণীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, জেলা পরিষদের সহকারী প্রকোশলী লেনিন চাকমা, লিঠন দেবনাথ,উপ পরিচালক, হর্টিকালচার সেন্টার, বালাঘাটা, বান্দরবান।মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,উদ্যান তত্ববিদ,আজিজনগর, হর্টিকালচার,  সহকারী উদ্যান তত্ববিদ সালাহ উদ্দিন, আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মহরম, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সদস্য আল হাজ্ব নাজেমুল ইসলাম, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষাণীগণ।
প্রধান অতিথি বলেন-  বর্তমান সরকারের নির্দেশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে আমরা জেলার বিভিন্ন ইউনিয়নে এসব ফলজ ও বনজ চারা বিতরণ করিতেছি, তার মধ্যে ফলজ চারা ১২২ টি ও বনজ চারা ৫০ টি প্রত্যেককে ১৭২ টি করে চারা সাথে কীটনাশক ও সার দিচ্ছি, চারাগুলো রোপনের ১০/১৫ দিন পর উদ্যান কর্মকর্তাগণ তা তদারকি করিবেন।
উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, আজিজনগর ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন, সাবেক চেয়ারম্যান আল হাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, জেলা উদ্যান কর্মকর্তা, জেলা পরিষদ প্রকৌশলী,  আজিজনগর হর্টিকালচার উদ্যান তত্ববিদ আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা উক্ত চারা বিতরণকে স্বাগত জানান,এবং চারাগুলো সঠিক নিয়ম মেনে পরিচর্যার পরামর্শ দেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা