ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ৪:৫১

ঢাকার ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ(০৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলিফ হাজীপুর পশ্চিমপাড়ার বাসিন্দা রাহিম হোসেনের ছেলে। তার বাবা পেশায় রাজমিস্ত্রির সহকারী (হেলপার) এবং মা আয়েশা বেগম চাকরিজীবী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোসল করতে গিয়ে আলিফ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজার পর বিকেল ৪টার দিকে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত আলিফকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদুল হক তিতাস বলেন, “শিশুটিকে যখন হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তখন তার শরীরে প্রাণের কোনো লক্ষণ ছিল না। আমাদের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার