জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন আগামী প্রজন্মের জন্য পৃথিবীতে বাসযোগ্য করতে হলে বৃক্ষ রোপনের বিকল্প নেই।
দেশের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে বৃক্ষ রোপনের উপর গুরুত্ব দিতে হবে। বৃক্ষ রোপন করেই দায়িত্ব শেষ করা চলবে না। বৃক্ষকে লালন পালন করতে হবে। আজকে যেসব বৃক্ষ রোপন করা হয়েছে তা লালন পালন হচ্ছে কি না, তা আমি নিজে তদারকি করবো। যদি লালন পালন করে সম্পদে পরিনত করা হয় তাহলে পুরস্কৃত করা হবে। আর যদি এ বৃক্ষ রোপনে উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র ছবি তোলা সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রচারনাই শেষ কথা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর হাইস্কুল মাঠে কৃষক দল আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে আগামী ৫বছরে ২৫কোটি বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করেছেন। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গরঙ্গল-কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে কৃষক দলের উদ্যোগে ১ হাজার বৃক্ষের চারা রোপন করা হচ্ছে। ওই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমান খনন করেছিলেন। সেই স্মৃতি বিজড়িত খালের দুই পাশে সবুজ বনায়ন করতে হবে। এবং শহীদ জিয়ার উত্তসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্লোগান “লাগাই গাছ সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ। এ চেতনাকে ধারন করতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে বনভূমি বৃদ্ধি, নদী ও খালপাড়ে বৃক্ষরোপণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি জোরদার করা জরুরি।
ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু ও তারেক রহমানের শত্রু।
নিজ দলীয় নেতাকর্মিদের সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে এবং জনগনের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। মনে রাখতে হবে জনগন চাইলেই ক্ষমতা স্থায়ী হবে। উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশালের বিভাগীয় বন সংরক্ষক মোঃ রেজাউল করিম, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ স্থাণীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে একই দিন দুপুর ১২টায় তিনি গৌরনদী উপজেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজে তিন দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্ধোধন করেন। পরে কলেজ চত্বরে একটি বৃক্ষ রোপন করে শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের হাতে যে চারা দেয়া হয়েছে সেই চারা রোপন করে রক্ষনাবেক্ষন করতে হবে। এই গাছ যখন বড় হবে তখন তা সম্পদে পরিনত হবে। তাই চারা রোপন করে পরিচর্চা করতে হবে।
মন্ত্রী আলোচনা শেষে ৬শত শিক্ষার্থীদের মাঝে একটি করে চারা বিতরন করেন। এ অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, বরিশাল জেলা বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, কলেজ অধ্যক্ষ নির্মল হালদার। দৃপৃর সাড়ে ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিচটারিয়ামে নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান। পরে মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলার ১৩১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টি কলেজ ১৪টি মাদ্রাসা, ২৮টি হাইস্কুলের প্রধান শিক্ষকের হাতে ৫টি করে গাছের চারা তুলে দেন এবং বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন।##
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ