মান্দার ৮ কিলোমিটার সড়ক,আমলাতান্ত্রিক জটিলতায় দুর্ভোগে পথচারীরা
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নওগাঁ জেলা কার্যালয়ের অনাপত্তি ছাড়পত্র (এনওসি) না মেলায় থমকে গেছে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ। ফলে দীর্ঘদিন ধরে সড়কের প্রায় ৮ কিলোমিটার অংশ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে কাদা ও খানাখন্দ। এতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ ও বিড়ম্বনার শিকার হচ্ছেন স্থানীয় হাজার হাজার পথচারী ও যানবাহন চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া ব্রিজ থেকে শুরু হয়ে গাবতলী শান্তাব্রীজ পর্যন্ত মোট ২০ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও উন্নয়নাংশের কাজ শুরু হয় ২০২৪ সালের জুন মাসে। এর মধ্যে 'রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট' (আরসিআইপি)-এর আওতায় ১২ কিলোমিটার অংশের উন্নয়নকাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে 'নওগাঁ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প'-এর আওতায় বরাদ্দ নির্ধারিত থাকা সত্ত্বেও বাকি ৮ কিলোমিটার অংশের কাজ সম্পূর্ণ আটকে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ থাকা সত্ত্বেও কেবল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ছাড়পত্র না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। একটি সরকারি প্রকল্পের ছাড়পত্র আটকে থাকা নিয়ে জনমনে নানামুখী প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল কাদের জানান, "রাস্তাটির বাকি ৮ কিলোমিটার অংশের জন্য নওগাঁ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নির্ধারিত রয়েছে। তবে সড়কটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এলাকার ওপর দিয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী তাদের অনাপত্তি ছাড়পত্র (এনওসি) প্রয়োজন। শুধুমাত্র এই ছাড়পত্রের অভাবেই দরপত্র ও নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। ছাড়পত্র পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।"
এদিকে অসমাপ্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও স্থানীয় ব্যবসায়ীরা। দ্রুত এই সমস্যার সমাধানে এবং উন্নয়নকাজ বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান