যশোরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১
যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কাগজপুকুর বাজারসংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রকি মণ্ডলের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো: মিন্টু শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক মিন্টু শেখ বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় (ট্রেনলাইন) এলাকার জেয়াদ আলীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ডিবি পুলিশ সূত্র জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের কাছে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ