ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১১:৫৩

নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বৈকাল ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 সভায় সভাপতিত্ব করেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয়  সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। ​
সভায় উপজেলার স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি ছাড়া চিকিৎসাসেবা সুনিশ্চিতকরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান নানা সমস্যা সমাধান ও অবকাঠামোগত উন্নয়নের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সভাপিতর বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। হাসপাতালে সেবা নিতে আসা কোনো রোগী যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, 
সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি করতে এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.  মনিরুজ্জামান, আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম,  উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ। 
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান, সহ কমিটির নেতৃত্ববৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত