ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১২:১৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ব্যক্তির নাম মো. মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলিশাকুড়ি (২ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত নজির উদ্দিনের ছেলে। অভিযানের সময় তাঁর কাছ থেকে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব তাজা গাঁজাগাছ এবং সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মনজু দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁকে প্রতিরোধ করতে গেলে স্থানীয় দুই যুবককে কামড়ে রক্তাক্ত করে সে। তবে পুলিশ ও বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় তাঁকে ঘটনাস্থলেই ধরে ফেলা সম্ভব হয়।

মাদকবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবাদার মো. ফরিদুল ইসলাম খান।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সাথে সমন্বয় রেখে নিয়মিত যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত