ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১২:২৩

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মীর্জা মোস্তাফিজুর রহমান ২০২৫ ও ২০২৬ অর্থ বছরের ভালো কাজের স্বীকৃতি হিসেবে উপজেলার ‘শ্রেষ্ঠ ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা’ নির্বাচিত হয়েছেন। গত সোমবার (২৭ জুলাই) তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার।

তবে ভূয়া দলিল দিয়ে নামজারি প্রস্তুত ও আর্থিক লেনদেনের অভিযোগ থাকা সত্ত্বেও কোনো তদন্ত ছাড়া তাঁকে পুরস্কৃত করায় উপজেলা জুড়ে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার পদারকোনা মৌজায় ৭ জন জমির মালিকের নামে কোনো সঠিক কাগজপত্র না থাকা সত্ত্বেও মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে একটি ভূয়া নামজারি প্রস্তাব প্রস্তুত করেন মীর্জা মোস্তাফিজুর রহমান। ২০২৫ সালের ১৩ এপ্রিল অনুমোদিত উক্ত নামজারির নথি অনুযায়ী পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে জমি বিক্রি করার অপচেষ্টা চালানো হয়। পরে দলিল লেখক সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার যোগসাজশে পুনরায় ভুয়া দলিল তৈরি করে ২০২৬ সালের ২৫ জুন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমা দিলে বিষয়টি ধরা পড়ে। পরে ভুয়া দলিল ও মূল নথি জব্দ করেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. জাহিদ হাসান এবং অসাধু চক্রের দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কাজ থেকে সাময়িক বরখাস্ত করেন।

নামজারি নিষ্পত্তির প্রধান দায়িত্বে থাকা সত্ত্বেও ভুয়া নথিপত্র প্রদানকারী এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পুরস্কারে ভূষিত করায় স্থানীয় অধিবাসী ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিতর্কিত ভূমি কর্মকর্তা মীর্জা মোস্তাফিজুর রহমান অসংলগ্ন মন্তব্য করে বলেন, “আমি সঠিক কাগজপত্র দেখে নিয়ম মেনেই প্রস্তাব করেছিলাম। তখন কী আপনারা উপস্থিত ছিলেন?”

অন্যদিকে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, “সাব-রেজিস্ট্রি অফিস থেকে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।” তবে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচনের মানদণ্ড ও বিতর্কিত কর্মকর্তা কীভাবে মনোনীত হলেন—এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মন্তব্য করতে নিষেধ করেছেন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য