সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
নাটোরের সিংড়ায় শস্যা ভান্ডার খ্যাত ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলবাসির স্বপ্নের বহুল প্রত্যাশিত গ্যাসের খনির সন্ধান পাওয়া গেলেও তা অধরাই রয়ে গেছে। হাজার হাজার সিমেন্টের বস্তা খনন মুখে ঢেলে দিয়ে রাতারাতি উধাও হয়ে যায় রোমানিয়া কোম্পানি।
সরেজমিনে গিয়ে গ্যাস কুপ খননের বিভিন্ন নিদর্শন মিললেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মুখে মুখে। বর্তমানে গ্যাস খনন জায়গায় জমির মালিকরা গড়ে তুলেছে বসতভিটা। কেউ কেউ বিক্রি করে অন্যত্র চলে গেছেন।
সুত্রে প্রকাশ, ১৯৮০ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খননকাজ পরিদর্শন করেন এবং পেট্রোবাংলায় রাত্রি যাপন করেন। ঐসময় পরিদর্শনকালে গ্যাসের সন্ধান নিশ্চিত করে চলে যান। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর কিছুদিন পর হাজার হাজার সিমেন্টের বস্তা কুপ খননের জায়গা ঢেলে দিয়ে রাতারাতি চলে যায় খননকাজে নিয়োজিত কোম্পানি।
খননকাজে নিয়োজিত স্থানীয় কয়েকজন জানান,
১৯৮০ সালের দিকে চলনবিলের কয়ড়াবাড়ি লাল পুকুরের পাশে গ্যাসের সন্ধান মিলে পরবর্তীতে রোমানিয়া সহ বিদেশি বিশেষজ্ঞ টিম এসে পরিদর্শন করেন এবং পয়েন্ট এলাকায় খননকাজ শুরু করার অংশ হিসেবে বালুয়া বাসুয়া থেকে চলনবিল রাস্তা নির্মান এবং ৪ টি পাটাতনের নির্মিত বাঁশের সেতু করেন। তারপর ট্রাকে করে মালামাল আনার মধ্যে দিয়ে খননকাজ শুরু হয়। প্রায় ২৪ ঘন্টা শিফটে ৩ শতাধিক শ্রমিক কাজে অংশ নেন। প্রতিদিন ২০ টাকা থেকে শুরু করে ৬০/৭০ টাকা দিন হাজিরা কেউবা মাসিক বেতনে শ্রমিক হিসেবে কাজে অংশ নেয়। এভাবে কাজ ভালোই চলছিলো। বিদেশি বিশেষজ্ঞ টিমের পরিবার গুলো সিংড়া বাসস্ট্যান্ডের দক্ষিণে হাফ কিলোমিটার অদুরে পেট্রোবাংলায় বসতি গড়েন।
সব ঠিক ঠাক চলাকালীন হঠাৎ করে জিয়াউর রহমানের মৃত্যুর পর রাতারাতি উধাও হয়ে যায় রোমানিয়া কোম্পানি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন