ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১২:২৬

‘‘বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক ঐক্য জিন্দাবাদ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লাকসাম রেলওয়ে জংশনে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল রেজি নং বি/১৭৬৫ লাকসাম শাখার সম্মেলন-২০২৬ খ্রিঃ অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল লাকসাম শাখার সম্পাদক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী  রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. এম.আর. মনজু। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহাবুুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক মারুফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেলওয়ে শ্রমিক দল ইফতেখার উদ্দিন মেহেদী, মোঃ জিয়াাউর রহমান, এস.কে মজিবুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক ভূঁইয়া মিল্টন, সিঃ যুগ্ম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড যুবদল আহবায়ক রবিউল হোসেন সুজন সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। 
প্রধান অতিথি মো. মজির আহমেদ বক্তব্য বলেন, আমি সবসময় রেলওয়ে শ্রমিকদের কল্যাণদের কাজ করতে চাই। আমি লাকসামে থাকি যাই হোক আমি লাকসাম রেলওয়ে শ্রমিক কল্যাণে কাজ করব। বিগত সরকার আমলে অনেকেই নির্যাতিত হয়েছে। বিএনপি একটি সু শৃঙ্খল দল আমরা বিগত সরকারের আমলে যে অত্যাচার অবিচার হয়েছে এবং মারপিট করেছে এটা এখন হবে না। আমরা আপনাদের নিয়ে থাকব ও কাজ করে যাবো ইনশাল্লাহ। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত