ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১২:৩২

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে চলে আসা চুরি, ছিনতাই ও নানাবিধ অপরাধ দমনে অবশেষে মিলছে স্বস্তির খবর। মহাসড়কের যাত্রী ও স্থানীয় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদারের লক্ষ্যে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে দুটি স্থায়ী পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।

​উপজেলা দুটির অপরাধপ্রবণ ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রানীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকা এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন স্থানে এই পুলিশ বক্স দুটি স্থাপন করা হচ্ছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের এই নির্দিষ্ট পয়েন্ট দুটিতে দিন-রাতে প্রায়ই ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটত। এতে করে পথচারী, চালক ও সাধারণ যাত্রীদের চলাচলে চরম আতঙ্কের সৃষ্টি হতো। সংসদ সদস্যের এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তে স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকার সর্বস্তরের মানুষ।

​গত ২৫/০৭/২০২৬ ইং তারিখে এমপি তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে জননিরাপত্তার বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, 
​নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধের কারণে আমার এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। জনগণের শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা আমার প্রথম অগ্রাধিকার।

​তাই জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে রানীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন স্থান এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন স্থানে নিজস্ব অর্থায়নে পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক নজরদারি ও ভৌগোলিক উপস্থিতি সাধারণ মানুষের জীবন ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের নিরাপত্তা ও কল্যাণে আমার এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

​এলাকাবাসীর মতে, মহাসড়কের এই গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ বক্স স্থাপিত হলে পুলিশি টহল ও নজরদারি বহুলাংশে বৃদ্ধি পাবে, যার ফলে অপরাধীরা আর পার পাওয়ার সাহস পাবে না। সংসদ সদস্যের এমন ব্যক্তিক্রমী ও প্রশংসনীয় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আত্রাই ও রানীনগর উপজেলার সচেতন মহল ও সাধারণ জনগণ।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত