লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে তিন শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত মকবুল হোসেন(৪০) কে গ্রেফতার করেছে থানাপুলিশ। বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) লাকসাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মকবুলকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই লাকসাম থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।এজাহারে অভিযোগ করা হয়, ১৬ জুলাই সকালের দিকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। যৌন নিপীড়নের শিকার এক শিশুর পিতা বলেন, দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। ওসি ম্যাডাম গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসামি প্রভাবশালী হওয়ার পরও আমাদের মামলা নিয়েছেন এবং তাকে গ্রেফতার করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীদের এলাকার বাসিন্দা দাবি করেন, মকবুল একটি মামলায় সৌদি আরবে কারাভোগ করে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত বলে অভিযোগ উঠেছে। তাকে গ্রেফতারের ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতারে এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন করেছিলেন।লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন,আসামিকে ধরতে লাগাতার অভিযান চালানো হয়েছে। অবশেষে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়