ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
মানিকগঞ্জে ঘিওরে ধলেশ্বরী, কালীগঙ্গা, ইছামতিসহ বিভিন্ন নদনদীতে পানি বৃদ্ধি পাওযায় নৌকা বিক্রির ধুম পরে গেছে। উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার লোকজন নৌকার কেনার জন্য শত বছরেও ঐতিহ্যবাহী ঘিওর হাটে ভিড় করছেন । তবে নৌকা শিল্পের সাথে জড়িত লোকজন শত-শত ডিঙ্গি নৌকা বিক্রির জন্য সাজিয়ে রেখেছে নৌকা হাটায়। অনেকে এ মৌসুমে নৌকা বিক্রি করে তাদের জীবন যাত্রার মান বদলে যাবে।
ঘিওরে প্রত্যন্ত অঞ্চলের কাঠ মিস্ত্রিরা নৌকা তৈরি এবং মেরামতের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের মালামাল এবং জীবন জীবিকার একমাত্র বাহন হিসাবে নৌকার ব্যবহার দীর্ঘদিনের। বর্ষা কবলিত এলাকার লোকজন পারাপারে পুরোদমে ব্যবহার হচ্ছে নৌকা। নৌকা তৈরির শিল্পীরা প্রতি বুধবার জেলার ঐতিহ্যবাহী ঘিওর হাটে নৌকা বিক্রির জন্য আসে। নৌকা তৈরি সাথে জরিত শিল্পীরা স্থানীয় উপজেলার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করছে নৌকা। বর্ষার আগমনে অন্যান্য বছরের মতো এবারও বর্ষার শুরুতেই জেলার ঘিওর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকাতে ঈদ গাঁ মাঠ এবং ঘিওর ডি, এন হাই স্কুল মাঠের এক পাশে নৌকা বিক্রির হাট জমে উঠেছে। ছোট মাঝারি ,বড় নৌকা বিক্রির জন্য সাজিয়ে রেখেছে ব্যবসায়ীরা।
ঘিওর বাজারে কাঠ নিরঞ্জন সুত্রধরসহ অনেক মিস্ত্রিরা বলেন, বর্ষা মৌসুমের শুরুতেই তারা তাদের কর্মচারিদের নিয়ে নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রতি সপ্তাহে তাদের কারখানায় ২০ থেকে ২৫টি নৌকা তৈরি হয়। ঘিওর, দৌলতপুর, হরিরামপুর, এবং মহদেবপুর এবং তরা হাট বাজারে তারা নৌকা বিক্রি করে। বর্তমানে লৌহা কাঠের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরির খরচ বেড়ে গেছে। নৌকা প্রকার ভেদে প্রতিটি ডিঙ্গি নৌকা ৪ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রয় করা হয়। তবে লাভের অংশ আগের থেকে কমে গেছে।
তিনি আরো বলেন, আমাদের বাপ দাদাদের আমল থেকেই আমরা নৌকা তৈরি করে বিক্রি করি। প্রতি বছর বর্ষা মৌসুমে আদাদের বাড়িতে নৌকা তৈরি ধামধুম শুরু হয়। আমরা জৈষ্ঠ মাস থেকে নৌকা তৈরি শুরু করে ভাদ্র মাস পর্যন্ত বিক্রি করে থাকেন। বর্তমানে এলাকায় ছোট ডিঙ্গি ও কোষা নৌকা বেশি চলে। তবে কড়ই, জাম্বল,আম,ও কদম কাঠের নৌকা বিভিন্ন হাট বাজারে বেশি চলে। জাতি কাঠের তৈরি নৌকায় অনেক খরচ হয়। তবে এ পেশার সাথে জড়িত লোকজনের তেমন কদর নেই। উপজেলার বানিয়াজুরি, বালিয়াডাঙ্গি, সিংজুরি, বেগুন নারচি, হিজুলিয়া, ঠাকুরকান্দি, বেগুন নারচি, দৌলতপুর উপজেলার জিয়নপুর,বাচামারা, বাঘুটিয়া,খলসি,ধামস্বর, কলিয়া, বিনোদপুর, এবং শিবালয় উপজেলার জাফরগঞ্জ, উথলি, মহাদেবপুর এলাকার নিম্নঞ্চলের বর্ষার একমাত্র বাহন নৌকা। হাট বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা বিক্রি হয়।
ঘিওর হাটে নৌকা বিক্রি করতে আসা রতন বসাক বলেন, তিনি এ বছরে ২৫টি নৌকা তৈরি করেছেন। ছোট ছাইজের ডিঙ্গি নৌকা ৩ হাজার থেকে ৫ হাজার টাকা এবং মাঝারি সাইজের নৌকা ৮ হাজার থেকে ১০ হাজার এবং বড় সাইজের নৌকা ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। চলতি মৌসুমে ্এখনও তেমন বিক্রি শুরু হয়নি। পানি বাড়লে কেনাবেচা হবে । তবে শুরুতেই এবার নৌকার দাম একটু বেশি। তিনি আরো বলেন, আধুনিকতার ছোয়ায় এ পেশার লোকজন অন্য পেশায় চলে যাচ্ছে। তবে বাপ দাদার পৈতিক পেশার কারনে অনেক বহু কষ্টে টিকে আছে। তবে সরকারি পৃষ্টপোষকতায় এ শিল্পের সাথে জড়িত লোকজনকে টিকিয়ে রাখা সম্ভব। তা না হলে অচিরেই হাড়িয়ে যাবে এ পেশার সাথে জড়িত লোকজন।
ঘিওর হাট ইজারারদার ও সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারী বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘিওর হাটে নৌকা কিনতে আসে। নদীতে পানি বাড়ার সাথে সাথে নৌকা বিক্রি শুরু হয়। ঘিওর হাটে অতিরিক্ত কোন ধরনের খরচ না থাকায় ক্রেতা বিক্রেতারা নিরাপদে নৌকার ব্যবসা করে থাকেন। আমরা সরকারি নিয়মনীতিমেনে হাট পরিচালনা করছি।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর হাট নৌকা বিক্রির জন্য বিখ্যাত। প্রতিবছর বন্যা মৌসুমে হাজার হাজার নৌকা হাটে বিক্রি হয়। ক্রেতা এবং বিক্রেতারা সুন্দর পরিবেশে নৌকা বিক্রি করে থাকেন। ঐতিহ্যবাহী ঘিওর হাটের জৌলস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শুধু নৌকা নয়, আমাদের এই হাটে বাঁশ, বেত ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর কেনাবেচা হয়। ঘিওর হাটের প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান