ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
পুলিশের চোখ ফাঁকি দিতে খালের পানিতে ইয়াবা ছুড়ে ফেলেও শেষ রক্ষা হয়নি। প্রমাণ গায়েব করার সেই চেষ্টা মুহূর্তেই ভেস্তে দেন এক পুলিশ কর্মকর্তা। খালে ঝাঁপ দিয়ে উদ্ধার করেন পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা। পরে ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই সন্দেহভাজন মাদক কারবারিকে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় ইয়াবার পাশাপাশি জব্দ করা হয় অভিযুক্তদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।
গ্রেপ্তারকৃতরা হলেন আফান ইসলাম হেলাল (৩৫), পিতা ইসমাইল মিয়া। তার স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। অপরজন সালমান শাহ (২৩), পিতা সাইফুল ইসলাম। তার বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এসআই সাইফুল, এসআই ওয়াজিদসহ একটি পুলিশ দল এলাকায় অভিযান চালাচ্ছিল। খাঁ-পুকুর ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় নিজেদের কাছে থাকা ইয়াবাগুলো পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন তারা।
বিষয়টি বুঝতে পেরে এসআই ওয়াজিদ কোনো বিলম্ব না করে খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা তাদের বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। বুধবার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা