কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭ (কোনাবাড়ী) এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষে একাধিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ড্রেনসহ ফুটপাত নির্মাণকাজের ফলক উন্মোচন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। একই সাথে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল পুলিশ ফাঁড়ি থেকে কোনাবাড়ী ফ্লাইওভার পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, “গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অঞ্চল-৭-এর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং উন্নত যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতেই এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।” কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দিয়ে তিনি স্থানীয় অধিবাসীদের উদ্দেশে বলেন, “আপনারা ঠিকাদারদের কাজে সহযোগিতা করবেন এবং এলাকার কাজ সঠিকভাবে বুঝে নেবেন।”
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি আরও জানান, পাঁচ বছরে সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এক বছরে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম, নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার এবং সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল