ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ২:১৮

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের কৃষকেরা পাট কাটা শেষে পানিতে জাগ দিতে চরম ভোগান্তির মুখে পড়েছে। স্থানীয়ভাবে পর্যাপ্ত জলাশয় না থাকায় পাট নদী বা ডোবায় নিতে ২–৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। এ কাজে ভাড়ায় আনা ঘোড়ার গাড়ির ওপর নির্ভরশীল কৃষকেরা।

স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বখাটের চাঁদাবাজি ও ভয়ভীতির কারণে ঘোড়ার গাড়ির চালকেরা ওই এলাকায় যেতে অনীহা প্রকাশ করেছে, ফলে মাঠে কাটা পাট দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কৃষকদের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপদে পাট পরিবহনের ঘোড়ার গাড়ি মালিকদের নিরাপদে ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জয়পুর গ্রামের সাধারণ কৃষক ও এলাকাবাসী।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা