ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ২:৪৬

বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়াসহ নানা অজুহাতে আবারও অস্থির হয়ে উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকার কাঁচাবাজার। বর্তমানে অধিকাংশ সবজিই কেজিপ্রতি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম যা বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩২৫ টাকা দরে।
সপ্তাহ জুড়ে সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার ছোট-বড় কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাজারে প্রতি কেজি আলু- ৩০ টাকা, বেগুন- ৯০ থেকে ১০০ টাকা, টমেটো- ১৪০ টাকা,  করলা- ১০০ থেকে ১১০ টাকা, পটল- ৭০ থেকে ৭৫ টাকা, ঢেঁড়স- ৭০ থেকে ৮০ টাকা, কাঁকরোল- ৮০ থেকে ৮৫ টাকা, ঝিঙা- ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা- ৬০ থেকে ৭০ টাকা এবং শসা- ৭০ থেকে ৮০, মিষ্টি কুমড়া- ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে- ৩০ টাকা, বরবটি- ৮০ থেকে ১০০ টাকা, এছাড়া কচুর লতি, কাঁকরোল, কচু, ধুন্দুলসহ প্রায় সব ধরনের সবজি মিলছে না ৮০ টাকার নিচে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কয়েক দিন আগেও যে মরিচের দাম নাগালের মধ্যে ছিল, তা এখন বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩২৫ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, সপ্তাহ খানেক আগেও যেসব সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছি, সপ্তাহ ব্যবধানে সেসব সবজিই এখন বিক্রি হচ্ছে ১০০ টাকারও বেশি দামে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বাড়ছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম আবারও কমতে শুরু করবে।
কথা হয় উপজেলা সদরের গোপালপুর বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকুরিজীবী ইদ্রিস মিয়া, স্কুল শিক্ষক চয়ন ঘোষ, আসমা বাজারের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কান্তি রঞ্জন রায় চৌধুরী, ব্যাংকার সেলিম রেজা, ভ্যান চালক মৌজ আলী ও অটোরিকশা চালক আব্দুল করিমের সাথে তারা ক্ষোভ প্রকাশ করে সকালের সময়কে বলেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম অনেক বেড়ে গেছে। যেসব সবজি আগে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে কেনা যেত, এখন সেগুলোর জন্য ১০০ টাকা বা তার বেশি খরচ করতে হচ্ছে। কাঁচা মরিচের দামের অবস্থা তো আকাশচুম্বী। কাঁচা মরিচ কিনতে এসে দেখি এক পোয়া (২৫০ গ্রাম) মরিচের দাম ৮০ টাকা। অথচ সপ্তাহখানেক আগেও একই পরিমাণ মরিচ ৩০ থেকে ৪০ টাকায় কিনেছি। শুধু মরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামই দ্বিগুণ হয়ে গেছে। আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সংসার চালানো এখন খুবই কঠিন হয়ে পড়েছে।
তারা আরও বলেন, বৃষ্টির দোহাই দিয়ে কয়েকগুণ বেড়েছে প্রতিটি সবজির দাম। বাজারে গিয়ে সবজিতে হাত দিলেই মনে হচ্ছে দামের আগুনে পুড়ে ছারখার হওয়ার মত অবস্থা। হঠাৎ বৃষ্টির দোহাইয়ে সবজির দাম কয়েকগুণ বেড়ে গেল। অথচ আমাদের এলাকায় বন্যা নেই, সবজি খেতও নষ্ট হয়নি। তারপরও এত পরিমান দামে হিমসিম অবস্থা। বাজারে প্রশাসনের কঠোর মনিটরিং প্রয়োজন।
দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে কথা হয় গোপালপুর বাজারের সবজি বিক্রেতা সেলিম মিয়া, আসমা বাজারের জব্বার শেখ ও লিটন দাসের সাথে তারা বলেন, টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের অনেক সবজি খেত পানিতে তলিয়ে গেছে। ফলে উৎপাদন কমেছে এবং অনেক সবজি নষ্ট হয়ে গেছে। পাইকারি বাজার থেকেই আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে দাম কমার সম্ভাবনা কম।
গোপালপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ বলেন, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় সাময়িকভাবে সবজির দাম বেড়েছে। তবে কোনো ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় করতে না পারে, সে বিষয়ে আমাদের বনিক সমিতির নজরদারি অব্যাহত রয়েছে।

Aminur / Aminur

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই