ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ৪:১৮

মাগুরার শালিখা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারি-২০২৬-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) উপজেলার আড়পাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামেলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য গত ২২ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে সুপারভাইজার পদে ৫টি পদের বিপরীতে ৭০ জন এবং তথ্য সংগ্রাহক পদে ৬৪টি পদের বিপরীতে ৪০৫ জন আবেদন করেন।
এসব প্রার্থীর অংশগ্রহণে বুধবার লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সময়ে ফলাফল প্রকাশ করা হবে।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত