ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ৪:২০

ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে মনপুরা থানা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই রাতে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে মনপুরা থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিল। রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মনপুরা ইউনিয়নের কুলাগাজীর তালুক এলাকার রামনেওয়াজ মাছঘাট সংলগ্ন বেড়িবাঁধের কাঁচা সড়কে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. রকি (২৯) ও মো. সোহাগ (২৪) নামে দুইজনকে আটক করা হয়। তবে তাদের সহযোগী মো. ফরিদ (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানায়, আটক দুই আসামির দেহ তল্লাশি করে পৃথকভাবে ১০ পিস করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ০.২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা। ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা পলাতক সহযোগী মো. ফরিদের সহায়তায় ইয়াবা সংগ্রহ করে মনপুরা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে এই দাবি পুলিশের; এর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
এ ঘটনায় মনপুরা থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান বাদী হয়ে গ্রেপ্তার হওয়া দুইজন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত