ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ৪:২৯

সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটে এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় সোনাহাট  এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ,শিক্ষার্থী,অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সমাজে মাদকের আগ্রাসন দৃশ্যমানভাবে বেড়ে চলেছে। এর ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক শৃঙ্খলা, পারিবারিক বন্ধন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো. আজিজুর রহমান স্বপন, মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন , সোনাহাট বিএনপির সভাপতি, ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির মো. আনোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। মানববন্ধন শেষে আয়োজকরা মাদকের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত