ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ৪:৪২

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় খাল পুনঃখনন প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রকল্পের অব্যবহৃত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) ট্রেজারি চালানের মাধ্যমে এই অর্থ ফেরত দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর 'দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন' কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ৬.৯ কিলোমিটার দীর্ঘ চন্দ্রখালী খাল পুনঃখননে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা।
​প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করার পর মোট ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। ফলে বরাদ্দের অতিরিক্ত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা কাজ শেষে সরকারি তহবিলে জমা দেওয়া হয়।
​উল্লেখ্য, গত ১১ মে বিকেলে গাজীখালী নদী সংলগ্ন স্থানে এই প্রকল্পের পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সঠিকভাবে কাজ সম্পন্ন করে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করার পর মোট ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। ফলে বরাদ্দের অতিরিক্ত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা কাজ শেষে সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার