খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খাম্বার সঙ্গে ট্রাকের সজোরে ধাক্কায় তার ছিড়ে রাস্তায় পড়ে। এমন সময় ট্রাকের উপর থেকে ছিটকে পড়ে নুর জামাল নামে (২৫) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২ টার সময় মহানগরীর কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ রোড পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন,সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার দাতপুর গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মহানগরীর কাশিমপুর থেকে মাল-বোঝাই একটি ট্রাক কোনাবাড়ী পল্লী বিদ্যুতের দিকে আসছিল। এমন সময় পুকুরপাড় এলাকায় আসলে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাম্বার সঙ্গে
সজোরে ধাক্কা খায়। পরে খাম্বা থেকে বৈদ্যুতিক তার ছিড়ে রাস্তায় পড়ে। অপরদিকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকা থেকে আরেকটি মাল বোঝাই ট্রাক
জরুন এলাকার দিকে আসছিল। পুকুর পাড় আসলে ওই সময় ভয়ে ট্রাক থেকে ৫ জন যবুক লাফ দিয়ে নিচে পড়ে। ওদের মধ্যে নুর জামাল
গুরুতর আহত হলে প্রথমে তাকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় পুলিশ। পরে লাশ উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) হামিদ মিয়া জানান,লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Aminur / Aminur
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল