ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ৪:৫৬

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় পৌরসভার অনুমোদন ছাড়াই একাধিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, পৌরসভার নির্ধারিত নকশা অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ অব্যাহত থাকায় একদিকে পৌরসভার রাজস্ব আদায়ে ক্ষতি হচ্ছে,অন্যদিকে অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও প্রচলিত বিধিমালা অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৫০(১) (গ) অনুযায়ী পৌর এলাকায় নাগরিকগণের পৌরসেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন এবং ইমারত নিয়ন্ত্রণসহ নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা পৌরসভার দায়িত্ব। এছাড়া একই আইনের দ্বিতীয় তফসিলের ৩৫,৩৬,৩৭ নম্বর ক্রমিকে ইমারত নির্মাণ, পুন:নির্মাণ, ইমারত সমাপণ, ইমারত পরিবর্তন এবং ইমারত নিয়ন্ত্রণে পৌরসভার দায়িত্ব বর্ণিত রয়েছে। ইমারত/স্থাপনার নকশা
পৌর এলাকার যেকোনো ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট পৌরসভা থেকে নকশা অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি এ নিয়ম উপেক্ষা করে ভবন নির্মাণ করছেন।
স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্য, অনুমোদনহীন ভবন নির্মাণের কারণে পৌরসভা উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং পরিকল্পিত নগর উন্নয়নে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে আড়ানী পৌরসভার অফিস সহায়ক শ্রী মৃগেন্দ্রনাথ দেবনাথ  অভিযোগ করে বলেন, তাঁর আত্মীয়ের জমির পাশেই আড়ানী পূর্বপাড়ায় পিন্টু আলী নামে এক ব্যক্তি পৌরসভার অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছেন। তিনি দাবি করেন, পৌরসভার নিয়ম-কানুন অনুসরণ না করে এভাবে ভবন নির্মাণ করায় বিষয়টি ঝুঁকিপূর্ণ এবং আইনবহির্ভূত বলে বিবেচিত হচ্ছে।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পিন্টু আহম্মেদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এদিকে স্থানীয়রা অনুমোদনবিহীন ভবন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত তদারকি জোরদার, প্রয়োজনীয় নোটিশ প্রদান এবং পৌর আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়ানী পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে আড়ানি উপ - প্রকৌশলী সোহেল রানা জানান,অনুমোদনবিহীন ভবন নির্মাণাধীন মালিকদের অনুমোদন করার জন্য নোটিশ প্রক্রিয়াধীন।

Aminur / Aminur

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত