বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের অসচ্ছল ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদান, ঘর নির্মাণের উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানে উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০,০০০ টাকা করে মোট ৫ লাখ টাকার চেক বিতরণ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রতিটিকে ২ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৩,০০০ টাকা করে প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর মূল দায়িত্ব। তিনি জানান, রাজনৈতিক বিবেচনা থেকে মুক্ত থেকে প্রকৃত হকদারদের তালিকা তৈরি করে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে পুরো বাউফলের সুষম ও বৈষম্যহীন উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন