ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ১১:৪০

কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলার সাংবাদিক সমাজ। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এরপর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও দোয়া কামনায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। 
প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ক্লাবের ঐক্য ও মর্যাদা রক্ষায় কাজ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সভাপতি পার্থী মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী বলেন - আমি নিজের উন্নয়ন কিংবা কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সভাপতি হতে চাই না। আমার লক্ষ্য—কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও কুমিল্লার সকল সাংবাদিকের কল্যাণে নিজেকে নিবেদিত রাখা এবং সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন - নির্বাচিত হলে আমার অগ্রাধিকার থাকবে, দুই ঈদে সদস্যদের জন্য সম্মানজনক উপহারের ব্যবস্থা করা। কোনো সহকর্মী অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, হুমকি, হয়রানি বা মামলার শিকার হলে তার পাশে দাঁড়িয়ে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করা।
সভাপতি পার্থী কাজী এনামুল হক ফারুক বলেন, আমি যদি পেশাদার সাংবাদিক হয়ে থাকি তাহলে ভোটাররা আমাকে ভোট দিবে। আমার সাংবাদিকতা ছাড়া অন্য কোন পেশা নাই।
সভাপতি প্রার্থী দুলাল বলেন, "আমি নির্বাচিত হলে কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক জটিলতা দূর করে প্রকৃত পেশাজীবী সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গড়ে তুলব। সিনিয়র সাংবাদিক, স্থানীয় পত্রিকার সম্পাদক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে কুমিল্লা প্রেসক্লাবকে এমন একটি প্রতিষ্ঠানে রূপ দিতে চাই, যা মর্যাদা ও কার্যক্রমের দিক থেকে ঢাকা প্রেসক্লাবের পর দেশের অন্যতম শীর্ষ প্রেসক্লাব হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, গঠনতন্ত্র ও বিধিমালা অনুসরণ করে যোগ্য, শিক্ষিত ও সিনিয়র সাংবাদিকদের সদস্যপদ প্রদান নিশ্চিত করা হবে।
তিনি বলেন, "কুমিল্লা প্রেসক্লাব শুধু আনুষ্ঠানিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এটি হবে সাংবাদিকদের মিলনমেলা, পারস্পরিক সম্প্রীতি, পেশাগত বিকাশ ও সুস্থ বিনোদনের একটি প্রাণবন্ত কেন্দ্র।"
কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রার্থী ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, কুমিল্লার সাংবাদিক সমাজের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ই তাঁর অগ্রাধিকার পাবে। সাংবাদিক নির্যাতন রোধ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকরা যাতে স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি বলেন, কুমিল্লা প্রেস ক্লাবের নেতৃত্বের মাধ্যমে জেলার সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য। একই সঙ্গে প্রেস ক্লাবকে আরও আধুনিক, মানসম্মত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা এবং সাংবাদিকদের কল্যাণে কল্যাণ তহবিলকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, কুমিল্লা প্রেস ক্লাব যেন সকল সাংবাদিকের প্রকৃত অভিভাবক ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন - সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রত্যাশা, গণতান্ত্রিক পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা প্রেসক্লাব আরও গতিশীল ভূমিকা পালন করবে।
নির্বাচন কমিশনার বদরুল হুদা জেনু বলেন - বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় একজন ভোটার ১৭টি পদের বিপরীতে সর্বোচ্চ ১৬টি ভোট প্রদান করতে পারবেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, ভোটারদের সতর্কতার সঙ্গে ব্যালটে টিক চিহ্ন দিতে হবে, যাতে কোনো ভোট অনিচ্ছাকৃতভাবে বাতিল না হয়। এ বিষয়ে ভোটারদের সচেতন করতে ব্যালটে টিক চিহ্নের নমুনাও প্রদর্শন করা হয়েছে।
নির্বাচনি মাঠে সভাপতি পদে নির্বাচন করছেন - ৭১ টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, ডেইলি অবজারভারের প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল, দৈনিক ভোরের আওয়াজের কুমিল্লা ব্যুরো চিপ ও নয়া দিগন্তের সাবেক জেলা প্রতিনিধি মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী।
সহ-সভাপতি পদে নির্বাচন করছেন - দৈনিক বাংলার আলোড়নের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোহনা টেলিভিশনের প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু, দৈনিক শিরোনামের প্রতিনিধি মোতাহার হোসেন মাহবুব, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি মাহবুব আলম বাবু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাদিক হোসেন মামুন। 
সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন - দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোঃ জাহিদ হাসান। 
সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন - বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক ভোরের সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক বাহার উদ্দিন রায়হান। 
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন - জিটিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ সেলিম রেজা মুন্সী, এটিএন নিউজের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। 
অর্থ সম্পাদক পদে নির্বাচন করছেন - দৈনিক আমার দেশের প্রতিনিধি শাহ আলম শফি, দৈনিক কুমিল্লা ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী।
দপ্তর সম্পাদক পদে নির্বাচন করছেন - চ্যানেল 24 এর প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক কুমিল্লার আলোর প্রতিনিধি ওমর ফারুকী তাপস।
পাঠাগার সম্পাদক পদে নির্বাচন করছেন - দৈনিক বর্তমানের প্রতিনিধি হাবিবুর রহমান খান, সাপ্তাহিক সমতটের কাগজের সম্পাদক জিএম জামাল উদ্দিন দামাল। 
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন - দৈনিক কুমিল্লা কণ্ঠের প্রতিনিধি রিপন চন্দ্র দাস। এই পদে একজন প্রার্থী থাকায় তিনি একক পার্থী হিসেবে নির্বাচিত হয়েছে।
বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করছেন - দৈনিক আজকের জীবনের প্রতিনিধি মোঃ নেকবর হোসেন, সাপ্তাহিক মেগতির সম্পাদক মোঃ আসিফ হোসাইন মান্না।
সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন - দৈনিক কুমিল্লার আলোর প্রতিনিধি মনির হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি দিলীপ মজুমদার। 
এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন - দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক মোঃ জসিম উদ্দিন কনক, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি এইচ এম জাকারিয়া মানিক, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসাইন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি মামশাদ কবীর, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকন, এখন টেলিভিশনের প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, ডেইলি নিউ এজের প্রতিনিধি ইয়াসমিন রীমা, সাপ্তাহিক বর্তমান প্রতিদিনের প্রতিনিধি মোঃ সহিদ উল্লাহ।
সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এবং মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ে প্রচারণা জোরদার করেছেন তারা।

Aminur / Aminur

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি