পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও (আধা সরকারি) লেটার তৈরির ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালীর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে শাওন মজুমদার সুমন দায়িত্ব নেওয়ার একদিন পরই প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জানা গেছে, এর আগে শাওন মজুমদার সুমন বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) হিসাবে দায়িত্ব পালন করেন। ২০ জুলাই বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এসি ল্যান্ড হিসাবে বদলি ও পদায়ন করা হয়।
বদলি আদেশের পর ২৬ জুলাই তিনি রাঙ্গাবালীতে এসি ল্যান্ড হিসাবে যোগদান করেন। একই সঙ্গে তাকে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব দেওয়া হয়। তবে যোগদানের একদিন পরই ২৭ জুলাই তাকে রাঙ্গাবালী থেকে প্রত্যাহার করা হয়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিন পটুয়াখালী জেলা প্রশাসনের পৃথক দুটি অফিস আদেশে শাওন মজুমদারকে রাঙ্গাবালীর এসি ল্যান্ড পদ থেকে অবমুক্ত করা হয় এবং ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে দায়িত্ব অর্পণের আদেশটি বাতিল করা হয়।
এদিকে, গত সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও পত্র তৈরি করা হয়েছে। ওই পত্র বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে সংসদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, ওই জাল ডিও পত্রে তৎকালীন বরগুনা সদর উপজেলার এসি ল্যান্ড শাওন মজুমদারের বরগুনা সদর থেকে বদলির আদেশ বাতিল করে তাকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার এসি ল্যান্ড হিসাবে বদলির সুপারিশ করা হয়েছিল। সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে জাতীয় সংসদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড বা অন্যান্য সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। তবে জাতীয় সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে শাওন মজুমদার সুমনের নাম উল্লেখ করা হয়নি। একইভাবে পটুয়াখালী জেলা প্রশাসনের অফিস আদেশেও তাকে প্রত্যাহার বা বদলির সঙ্গে জাল ডিও পত্রের অভিযোগের কোনো সরাসরি যোগসূত্র উল্লেখ করা হয়নি। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের একটি প্রতিবেদনে ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদারকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত