পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১১ বছরের এক কন্যাশিশুকে একা পেয়ে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে মাইনুল হাওলাদার নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারসংলগ্ন পল্লব হাওলাদারের করাতকলে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত মাইনুল হাওলাদারের দোকানের সামনে গেলে তাকে করাতকল থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিতে সহায়তার কথা বলে সেখানে নেওয়া হয়। পরে সেখানে অন্য কেউ না থাকায় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় এক নারী বিষয়টি দেখতে পেলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা।
অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত মাইনুল হাওলাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করার জন্য বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত