ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ১২:১২

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। মাত্র দুই মাসের সেই ভার্চুয়াল সম্পর্কই এবার গড়াচ্ছে বাস্তব জীবনের নতুন অধ্যায়ে। হাজার মাইল দূরের চীন থেকে বাংলাদেশে ছুটে এসে দুই পরিবারের সম্মতিতে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোরার মোহনগঞ্জে এক তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। আগামীকাল শুক্রবার ৩১ জুলাই হবে তাদের পারিবারিক বিয়ের আনুষ্ঠানিকতা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই নেত্রকোনার মোহনগঞ্জে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে এবং তাঁর সঙ্গে ছবি তুলতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় এখন যেন উৎসবের আবহ।
জানা গেছে, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় দুই মাস আগে ফেসবুকে তাঁর পরিচয় হয় চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি সেখানে ভাইয়ের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। ওয়্যাং সুলিনের (৩০) সঙ্গে। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
বর্তমানে লিজার পরিবার নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর হাসপাতাল রোডের একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি একজন ফার্নিচার ব্যবসায়ী গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। তিন দিন পর, ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মো. নুর উদ্দিন। একই দিন আইনজীবীর মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লিজার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
পরিবারের সদস্যরা জানান, আগামী শুক্রবার মোহনগঞ্জ হাসপাতাল রোডের একটি বাসায় পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে। সেখানে দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে নবদম্পতিকে আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানানো হবে।
লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে চীনা দূতাবাস এবং ওয়্যাং সুলিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পরই দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।
তিনি জানান, বিয়ের পর ওয়্যাং সুলিন চীনে ফিরে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করবেন। এরপর লিজাকেও চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে চীনা যুবকের আগমনকে ঘিরে মোহনগঞ্জে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সেই আমেজ ছড়িয়ে পড়েছে। দূরদেশের এক যুবকের সঙ্গে স্থানীয় এক তরুণীর ভালোবাসার গল্প এখন এলাকার মানুষের মুখে মুখে। সামাজিক মাধ্যমে শুরু হওয়া সেই সম্পর্ক শেষ পর্যন্ত বাস্তব জীবনের নতুন বন্ধনে রূপ নেওয়ায় ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার