তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা উপলক্ষে কর্মসূচির আওতায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে তাড়াশ পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্দিষ্ট মাস্টাররোল অনুযায়ী তালিকাভুক্ত ১শ জন উপকারভোগীদের প্রত্যেকে ৩০ কেজি করে খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়। এ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ম আহবায়ক আবুল হোসেন,খন্দকার সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর সচিব তাইয়ুবুর রহমান,প্রকৌশলী মুকুল হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী প্রমুখ।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied