বারহাট্টায় ভারতীয় মোটরসাইকেলের টায়ার জব্দ, আটক ১
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজার এলাকায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক আকিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে (২৯ জুলাই) বুধবার উপজেলার নৈহাটি বাজার থেকে তাকে সিএনজি ভর্তি টায়ারসহ আকিকুলকে গ্রেফতার করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
আটককৃত চালক আকিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি অটোরিকশার চালক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিকুল পুলিশকে জানান, মধ্যনগরের ইটখলা এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তি দুটি ভাড়ায় চালিত অটোরিকশার মাধ্যমে টায়ারগুলো নেত্রকোনার এক ব্যবসায়ীর কাছে পাঠাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, জব্দ করা টায়ারগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অটোরিকশার চালক আকিকুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন