হাতিয়ায় চরঅঞ্চলের বন দখলের মহোৎসব, উজাড় হচ্ছে সংরক্ষিত বন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার আশপাশে জেগে উঠা চরঅঞ্চলের বন বিভাগের সংরক্ষিত ম্যানগ্রোভ বন দখল করে গাছ কেটে ঘর নির্মাণ ও চাষাবাদ শুরু করেছে ভূমিদস্যুরা। এতে ধ্বংস হচ্ছে উপকূলীয় জীববৈচিত্র্য এবং হুমকির মুখে পড়েছে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল।
মেঘনা নদীর বুকে জেগে ওঠা হাতিয়ার দুর্গম চর নিঝুম দ্বীপ, ঢালচর, চরওসমান । ১৯৭৪ সালে বন বিভাগের উদ্যোগে এখানে বনায়ন শুরু হয়। বর্তমানে প্রায় এক হাজার একরজুড়ে গড়ে উঠেছে সংরক্ষিত ম্যানগ্রোভ বন, যা উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কিন্তু সেই সংরক্ষিত বনেই এখন চলছে দখলের মহোৎসব। বনভূমির গাছ কেটে তৈরি করা হচ্ছে বসতঘর, দখল করা হচ্ছে জমি, চলছে কৃষিকাজ। ফলে ধ্বংস হচ্ছে বহু বছরের গড়ে ওঠা বনাঞ্চল এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বন উজাড়ের কারণে হরিণ, বন্যপ্রাণী ও বিভিন্ন প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থলও হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অচিরেই বিলীন হয়ে যেতে পারে চরের সংরক্ষিত বনাঞ্চল।
বিভাগীয় বন কর্মকর্তা-নোয়াখালী মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বলেন দুর্গম অবস্থান এবং জনবল সংকটের কারণে বনভূমি দখল ও গাছ কাটা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, নোয়াখালী জেলায় মোট সংরক্ষিত বনভূমির পরিমাণ ৭২ হাজার ১৩২ একর। পরিবেশবিদদের মতে, চরের বন রক্ষায় দ্রুত উচ্ছেদ অভিযান, নিয়মিত নজরদারি এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে উপকূলীয় এই গুরুত্বপূর্ণ বনাঞ্চল অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।
উত্তর সাহা হাতিয়া প্রতিনিধি
Aminur / Aminur
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ