ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ধুনটে ককটেল বিস্ফোরক মামলায় যুবলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৩:৪৫

বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় পৌর যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট পৌর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন (৩৬) এবং ৮ নম্বর চৌকিবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল তালুকদার (৪২)।
পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় ধুনট বাজার ও বিশ্বহরিগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরের ডাইম ভবন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত