ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে আন্ত উপজেলা "জেলাপ্রশাসকগোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট" উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৩:৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন আন্ত উপজেলা "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট"-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা প্রসাশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, খেলোয়াড়দের অংশগ্রহণ, খেলোয়াড় বাছাই,মাঠের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় ব্যবস্থাপনা, উদ্বোধনী অনুষ্ঠান এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাবেক খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও অমৃত দেব নাথ সভাপতির বক্তব্যে (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা টুর্নামেন্টকে সফল ও প্রাণবন্ত করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত