ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

‎নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আব্দুল্লাহ-সৈকত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৩:৫৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন 'নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ' এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন পাঠান সৈকত। 
‎‎বৃহস্পতিবার (৩০ জুলাই ) সংগঠনের আহবায়ক সাইদুল ইসলাম শাওন,সদস্য সচিব শুহায়েব ভূইয়া এবং উপদেষ্টা মোহাম্মদ মশিউর রহমান (সহকারী অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ),হিরামনি আক্তারের(সহকারী অধ্যাপক,নৃবিজ্ঞান বিভাগ)স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
‎সদ্য মনোনীত ‎সাধারণ সম্পাদক ইয়াসিন পাঠান সৈকত বলেন, '‎জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। আমার লক্ষ্য থাকবে সংগঠনকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করা, নিয়মিত বিভিন্ন প্রোগ্রাম ও কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একতাবদ্ধ করা এবং তাদের কল্যাণে কাজ করা। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।'
‎‎নব মনোনীত সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, 'আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ তায়া’লার। যারা আমার উপর আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমি বিশ্ববিদ্যালয় আসার পর থেকেই এই সংগঠনের সাথে জড়িত। বাড়ি ছেড়ে কুমিল্লা আসার পর এই নরসিংদীর মানুষদেরকেই সবচেয়ে বেশি আপন মনে হতো, এখনও মনে হয় তাঁরাই আমার সবচেয়ে বেশি আপন। '
‎‎তিনি আরও বলেন, 'আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করবো নরসিংদী জেলার মানুষ যারা এই বিশ্ববিদ্যালয়ে আছেন তাদের জন্য কাজ করার, তাঁদের যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার৷ সবাইকে সংগঠনে সংযুক্ত রাখার চেষ্টা করবো। সেজন্য আমরা পরিকল্পনা করছি সামনে একটা নবীন বরণের আয়োজন করবো। যদি এই সংগঠনের সদস্য যারা আছেন সবাই সহযোগিতা করেন তাহলে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা নবীন বরণ এবং চড়ুইভাতির আয়োজন করতে পারবো। পাশাপাশি সামনেও আমরা আরও ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করবো।'

Aminur / Aminur

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা

গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ব্র্যাকের ত্রাণ বিতরণ

‎নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আব্দুল্লাহ-সৈকত

খানাখন্দে বেহাল নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে সীমাহীন দুর্ভোগ

ইউএনওর বদলিতে বাঘায় প্রশাসনিক স্থবিরতা, ৫টি গুরুত্বপূর্ণ পদ শূন্য

ভূরুঙ্গামারীতে আন্ত উপজেলা "জেলাপ্রশাসকগোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট" উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

ধুনটে ককটেল বিস্ফোরক মামলায় যুবলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

হাতিয়ায় চরঅঞ্চলের বন দখলের মহোৎসব, উজাড় হচ্ছে সংরক্ষিত বন