ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ব্র্যাকের ত্রাণ বিতরণ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৪:৩

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহায়তা প্যাকেজ বিতরণ করেছে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি। এ কার্যক্রমে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. আকতার হোসেনের সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতি পরিবারের জন্য বিতরণ করা সহায়তা প্যাকেজে ছিল ১৪ কেজি চাল, ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মটর ডাল/ভাজা ডাল, ১ কেজি সুজি, ১ কেজি বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০টি ওআরএস, ৫ লিটার বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা।
অনুষ্ঠানে ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রতিনিধিরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে ব্র্যাক ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এ ধরনের সহায়তা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং (MEAL) বিভাগের ব্যবস্থাপক মো. শামসুর রহমান এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সাড়া (Disaster Risk Reduction and Response) বিভাগের উপ-ব্যবস্থাপক মো. জাকির হোসেন। তারা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত