গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আধুনিক যাত্রী ছাউনি পুনর্নির্মাণ, বাস বে, গণশৌচাগার ও পুলিশ বক্সসহ প্রয়োজনীয় যাত্রীসেবা অবকাঠামো নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এবং এর অন্তর্ভুক্ত সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে মোট ১০টি দাবি উত্থাপন করা হলেও এর মধ্যে পাঁচটি দাবিকে অগ্রাধিকার দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ভেঙে ফেলা যাত্রী ছাউনির স্থানে আধুনিক, টেকসই ও দৃষ্টিনন্দন নতুন যাত্রী ছাউনি নির্মাণ, জাতীয় মহাসড়কের মানদণ্ড অনুযায়ী যাত্রীদের নিরাপদ ওঠানামার জন্য বাস বে নির্মাণ, ডাইংপাড়া মোড়সহ উপজেলা সদরে নারী, পুরুষ ও প্রতিবন্ধীবান্ধব আধুনিক গণশৌচাগার স্থাপন, যাত্রী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ বক্স নির্মাণ এবং পর্যাপ্ত এলইডি আলোকসজ্জা, বসার ব্যবস্থা, নিরাপদ পথচারী পারাপার ও ডাস্টবিন স্থাপনের মাধ্যমে সার্বিক যাত্রীসেবার মানোন্নয়ন।
স্মারকলিপি প্রদানকালে গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি রেজাউল করিম জুয়েলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সমাজ ও মানব কল্যাণ সংঘ (জনকল্যাণ)-এর সভাপতি ডা. রমজান আলী, মহাসচিব নূরে আলম অহিদ, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার সভাপতি নজরুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির নির্বাহী সদস্য ফরহাদ বাদশা, সমন্বয়কারী সদস্য আলহাজ আব্দুল জলিল, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন উজ্জ্বল, সেবারবাড়ী অর্গানাইজেশনের সেক্রেটারি ফারুক হোসেন, মমতার নারী বিকাশ সংগঠনের সভানেত্রী মেহেরুন নেসাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, গোদাগাড়ী উপজেলার লক্ষাধিক মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এসব দাবি অত্যন্ত যৌক্তিক। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে তারা জানান, গোদাগাড়ীর সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে তাদের আন্দোলন ও প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Aminur / Aminur
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা