রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় আটজন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে অটোরিকশা বিতরণ করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও তাদের স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অটোরিকশাগুলো বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অটোরিকশা পেয়ে উপকারভোগীরা নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে অবদান রাখতে পারবেন।
অটোরিকশা পাওয়া উপকারভোগীদের একজন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবাড়িপাড়া গ্রামের মো. রফিকুল ইসলাম। সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুল বলেন, “দুর্ঘটনার পর পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছিল। অটোরিকশাটি আমার জন্য নতুন জীবনের আশা হয়ে এসেছে। এটি চালিয়ে সংসার চালানোর চেষ্টা করব। যারা আমাকে এই সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
অটোরিকশা পেয়ে অন্য উপকারভোগীরাও সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার