ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৪:২৬

টাঙ্গাইলে নিজ দপ্তরেই মদের টাকা লেনদেনে অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর, বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ হচ্ছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মাদকের টাকা লেনদেনের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনে তার কার্যালয়ে বসে মানিব্যাগ থেকে তিন হাজার টাকা কেরু কোম্পানীর মদ কিনতে লেনদেন করতে দেখা যায়, তার কথাগুলো ভিডিও'র  মাধ্যমে জানা যায়। গতকাল এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এছাড়াও তার সরকারি বাস ভবনে মাদক সেবনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন মাদক সম্পর্কে আলোচনা করছেন। এক পর্যায়ে তিনি মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে কারো হাতে দিচ্ছেন মদ কিনতে। এ নিয়ে পুরো জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারি জানান, সঞ্জয় কুমার মহন্ত একজন বড় কর্মকর্তা হয়ে কিভাবে তার কক্ষে বসেই মদ কেনার জন্য টাকা দিলেন এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া সম্প্রতি টাঙ্গাইল পৌরসভার কয়েকজন ঠিকাদার কাজ না করেই বিল নেওয়ার জন্য স্যারকে অনেকেই টাকা দিচ্ছেন। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Aminur / Aminur

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত